বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত হয় শিশু যৌন হয়রানি। পরিসংখ্যানের তালিকায় দেখা যায় দক্ষিণ আফ্রিকা, ভারতসহ বিশ্বের ৫টি দেশ শিশু যৌন হয়রানিতে সবচেয়ে এগিয়ে।
দেখুন কোন ৫টি দেশে এ তালিকায় রয়েছে
দক্ষিণ আফ্রিকা: শিশু যৌন হয়রানি তালিকায় প্রথমে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার নাম। দক্ষিণ আফ্রিকায় প্রতি তিন মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ট্রেড ইউনিয়ন ‘সলিডারিটি হেল্পিং হ্যান্ড’এর করা এক জরিপ থেকে এই তথ্য উঠে এসেছে। মেডিকেল রিসার্চ কাউন্সিলের ২০০৯ সালে করা আরেক জরিপে দেখা গেছে প্রতি ৪জন পুরুষের একজন জীবনের কোনে এক সময়ে কাউকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। দক্ষিণ আফ্রিকায় ২০০০ সালে ৬৭,০০০ শিশু ধর্ষণ এবং নিগ্রহের মামলা নথিভুক্ত করা হয়েছে।
ভারত: শিশু যৌন হয়রানি তালিকায় অনতম একটি দেখ হচ্ছে ভারত। এ বিষয়ে দ্য এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস ২০১৩ সালে এক প্রতিবেদনে প্রকাশ করে। তারা জানিয়েছে, ভারতে শিশুদের উপর যৌন নিপীড়ন মহামারি পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে ২০০১ সাল থেকে ২০১১ সালের মধ্যে শিশু ধর্ষণের অন্তত ৪৮,০০০টির মত মামলা হয়েছে। ২০১১ সালে তা বেড়ে ৩৩৬ শতাংশে এসেছে।
জিম্বাবুয়ে: জিম্বাবুয়ের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১২ সালে দেশটির পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা’র বরাতে জানা যায়, দেশটিতে শিশু ধর্ষণের হার ক্রমশ বাড়ছে। ২০১১ সালে দেশটিতে ৩,১৭২ টি শিশু যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত হয়।
অন্যদিকে, ২০০৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জিম্বাবুয়ের রাজধানী হারারেতে শুধুমাত্র একটি ক্লিনিকে ৪ বছরে ৩০,০০০জন শিশু নিপীড়নের শিকার হয়ে চিকিৎসা নিয়েছে।
যুক্তরাজ্য: যুক্তরাজ্যেও শিশু নির্যাতনের হার বেড়েছে। ২০০০ সালে স্কটল্যান্ড ইয়ার্ডের প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাজ্যে প্রতি ২০০ প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের বেশি নির্যাতনের শিকার। ২০১২-১৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ষোল বছরের কম বয়সী ১৮,৯১৫ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র: বিশ্বের অন্যতম শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বছর শিশু যৌন নির্যাতনের শিকার। ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেখানে ১৪ থেকে ১৭ বছর বয়সি ১৬ শতাংশ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে।
চিলড্রেন এসিসমেন্ট সেন্টারের আরেক গবেষণায় জানা যায়, দেশটিতে প্রতি চার নারীর একজন এবং প্রতি ছয় পুরুষের একজন ১৮ বছর বয়স হওয়ার আগে যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
Bangladesh Newspapers
যে দেশে ‘প্রতি ৩ মিনিটে’ একটি শিশু ধর্ষিত হয়
বগুড়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
বগুড়ার শেরপুর উপকেলায় জামাইল বাজার এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের জামাইল গ্রামের আফজাল হোসেনের মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী গত ২০ অক্টোবর দুপুরে জামাইল বাজারে ঘোরাফেরা করছিল। এ সময় একই ইউনিয়নের মান্দাইল গ্রামের রাজু মিয়ার ছেলে রুবেল লোভ দেখিয়ে কিশোরীকে বাজারের পাশে টয়লেটের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার কান্নার শব্দ পেয়ে বাজারের লোকজন এগিয়ে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল পায়তারা চালায়। মীমাংসা করতে না পাড়ায় অবশেষে গত মঙ্গলবার রাতে কিশোরীর পিতা আফজাল হোসেন বাদী হয়ে শেরপুর থানায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে অভিযোগে মামলা হওয়ার পর ওই রাতেই আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালে ধর্ষিতা স্ত্রী, অভিযুক্তকে ধরলেন স্বামী
স্টেশনের পর হাসপাতাল চত্বর। ফের ধর্ষণের ঘটনা ঘটল বর্ধমানে। এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরের বারান্দায় ধর্ষিতা গৃহবধূ। স্বামীর সঙ্গে আউটডোরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। মধ্যরাতে আচমকাই স্ত্রীর চিৎকারে স্বামীর ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখেন পালিয়ে যাচ্ছে অভিযুক্ত। তাকে হাতেনাতে ধরে ফেলেন নির্যাতিতার স্বামী। এদিকে চেঁচামেচিতে ততক্ষণে লোক জমেছে। হাসপাতালে থাকা পুলিশকর্মীরাও ঘটনাস্থলে চলে এসেছেন। এরপর অভিযুক্ত রথীন বৈরাগ্য ওরফে ভোলাকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। সে অ্যাম্বুল্যান্স চালক। ধৃতকে মঙ্গলবার বর্দমান আদালতে পেশ করা হবে। ওই সময় ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হবে বলে খবর।
আন্তর্জাতিক যৌন ব্যবসা চক্রের হাত থেকে ৪০ যুবতী উদ্ধার, গ্রেপ্তার তিন
যৌন ব্যবসার চক্র থেকে ভারতের এন্টি এক্সটরশন সেল (এইসি) বাংলাদেশ, নেপাল ও ভারতের রাজস্থানের কমপক্ষে ৪০ জন যুবতীকে উদ্ধার করেছে। ওই চক্রটি এসব যুবতীদের বিদেশে বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে ভালো কাজের প্রলোভন দিয়ে পাঠায়। তারপর তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করে। এ ঘটনায় এইসি গ্রেপ্তার করেছে তিনজনকে। তারা হলো মোহাম্মদ আনোয়ার শেখ (৫৬), তিঙ্কু রাজ (৩৬) ও ফরিদ হক আজিজ (৫৫)। তারা কোন দেশের নাগরিক তা বলা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন দ্য এশিয়ান এইজ। এতে বলা হয়, মুম্বাইয়ের ক্রাইম শাখা আন্তর্জাতিক এক যৌন ব্যবসা চক্রের সন্ধান পেয়েছে।
এ চক্রটি ভারত ও প্রতিবেশী দেশগুলো থেকে যুবতীদের উপসাগরীয় বিভিন্ন দেশে পাঠায়। ভাল কাজের প্রলোভনে তাদেরকে পাঠানো হলেও প্রকৃতপক্ষে তাদেরকে ওইসব দেশে পাঠানোর পর বাধ্য করা হতো যৌন ব্যবসায়। এ চক্রটির আওতায় এখনও বিদেশে বিপুল সংখ্যক নারী বন্দি আছে বলে মনে করা হচ্ছে।
একটু বেরিয়েছিল শাড়ির আঁচল, উঁকি মারতেই যা দেখলেন চক্ষু ছানাবড়া ওঁদের
দল বেঁধে প্রতিদিনই কাজে বের হন ওঁরা। এদিনও বেরিয়েছিলেন। কিন্তু ধানক্ষেতের ধার ধরে হেঁটে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে শাড়ির আঁচল। ধানক্ষেত থেকে বেরিয়ে রয়েছে একটু। আগ্রহ নিয়ে এগোতেই তাঁরা চমকে উঠলেন। এক মহিলার মুণ্ডহীন দেহ পড়ে রয়েছে ধানক্ষেতে। হাতে শাঁখা-পলা। শাড়ি এলোমেলো, ধড় রয়েছে, মাথা নেই। উপায় নেই চেনারও।
সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নয়াপাড়ায় সোমবার সকাল থেকেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায়। কারা এ কাজ করল, কে-ই বা ওই মহিলা, সবই ধোঁয়াশা। কেউ মহিলাকে তুলে এনে শারীরিক অত্যাচার চালানোর পর খুন করে ফেলে গিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।
পুলিশ মনে করছে, অন্য কোথাও খুন করে ধানক্ষেতে দেহ ফেলে যায় দুষ্কৃতীরা। মুণ্ড অন্য কোথাও ফেলা হয়েছে। মুণ্ডের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। সেইসঙ্গে আশেপাশের সমস্ত থানায় খবর দেওয়া হয়েছে এই দেহ উদ্ধারের। কোনও থানায় কোনও মিসিং ডায়েরি হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিবাহিত মহিলার মুণ্ডহীন দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। খুনের আগে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল কি না, ধর্ষণ করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দেহটি শনাক্ত করা না হলে তদন্ত প্রক্রিয়া সেভাবে এগোবে না। খুনের কিনারা করতে সবার আগে মহিলার পরিচয় জানা আবশ্যক বলে মনে করছেন তদন্তকারীরা।
বিশ্বের সবচেয়ে সস্তা হোটেল বাংলাদেশে! এক রাতের ভাড়া মাত্র…
একেক ধরণের হোটেল একেক রকমের প্রাইস। কোন হোটেল হয়তো একটু বেশি দামী, কোন হোটেল হয়তোবা একটু কম দামী।
এইভাবেই চলছে পৃথিবীর সব নিয়ম কানুন।
তবে পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল এখন বাংলাদেশই অবস্থিত। সেটা ঢাকা শহরেই। বুড়িগঙ্গার পাড়ে। হোটেলটির নাম ফরিদপুর মুসলিম হোটেল। যেখানে মাত্র ৩০ টাকা দিয়ে রাত্রি-যাপন করা যায়।
কিছুদিন আগে কয়েকটি গণমাধ্যমে এই হোটেলের সংবাদ প্রকাশিত হয়। তারপর থেকেই এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।
অনেক খোঁজাখুঁজি শুরু হয় যে, বিশ্বের কোথায় এর থেকে সস্তায় রাত কাটানো মতো কোনো হোটেল আছে কিনা? তবে এখন পর্যন্ত সেরকম কোন হোটেলের হদিস মেলেনি। বেশ কিছু হোটেল আছে ফ্রি। কিন্তু পেইড হিসেবে এতো কম দামের হোটেল পৃথিবীর কোথাও নেই।
আখ ক্ষেতে নিয়ে তিন শিক্ষার্থীকে ধর্ষণ
রংপুরের বদরগঞ্জে মধুপুর ইউনিয়নের রাজারামপুর এলাকায় তিন মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে আব্দুল হালিম (৪৮) নামে এক নার্সারী মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধর্ষণের অভিযোগে তাকে আটক করা হয়।
জানা যায়, গত শনিবার দুপুরে ওই তিন শিক্ষার্থীকে ধর্ষণ করা হলেও তা এতদিন গোপন রাখা হয়। তবে ওই তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে এ ঘটনা ফাঁস হয়ে যায়। ফলে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে মঙ্গলবার আব্দুল হালিমকে আটক করে থানায় হস্তান্তর করে। এঘটনায় ধর্ষণের শিকার এক শিশুর মা আব্দুল হালিমের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ওই তিন শিক্ষার্থীর মধ্যে দুইজন পঞ্চম শ্রেণীতে এবং একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তারা ওইদিন মাদ্রাসায় গিয়ে টিফিনের বিরতিতে পাশের একটি নার্সারিতে ফুল আনতে যায়। তখন তাদের নানা প্রলোভন দেখিয়ে একটি আখ ক্ষেতে ডেকে নেয় নার্সারী মালিক আব্দুল হালিম। এরপর সে ওই তিন শিশুকে পর্যায়ক্রমে ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না জানাতে শিক্ষার্থীদের কড়া ভাষায় শাসায়।
পরে জানাজানি হলে আব্দুল হালিমের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুল হালিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
ঘরের মেঝেতে স্ত্রী’র রক্তাক্ত লাশ, বারান্দায় পড়ে আছে অজ্ঞান পুত্রবধূ
নড়াইলের কালিয়া উপজেলায় আঙ্গুরী বেগম (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে উপজেলার চাচুড়ী ইউনিয়নের চাপুলিয়া গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
আঙ্গুরী বেগমের স্বামী সবুর খান জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি সওদা করার জন্য বারইপাড়া বাজারে যান। বাজার থেকে ফিরে তিনি পুত্রবধূ তানজিলাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘরে যেয়ে দেখেন মেঝেতে তার স্ত্রী আঙ্গুরী বেগমের রক্তাক্ত লাশ দেখতে পান।
কালিয়া থানার ওসি শেখ শমশের আলী বলেছেন, আঙ্গুরী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও খুনিদের শনাক্তের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
দিনাজপুরে হোটেলে গণধর্ষণ
দিনাজপুরের পার্বতীপুরে অসুস্থ মায়ের জন্য ওষুধ নিতে আসা এক মহিলা আবাসিক হোটেলে গণধর্ষণের শিকার হয়েছেন।
শনিবার (২৭ অক্টোবর) শহরের নতুন বাজারের শহীদ মিনারের সন্নিকটে ডিলাক্স আবাসিক হোটেলে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ হোটেল ম্যানেজারসহ ২ ধর্ষককে আটক করেছে।
জানা যায়, কুড়িগ্রামের উলিপুর থানার কলাকাটার চর গ্রামের মৃত গোলজার হোসেনের স্ত্রী কোকিলা বেগম (৫৮) দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে ভুগছেন। তার ছেলে খলিলুর রহমান পার্বতীপুর উপজেলার বাঘাচোরা গ্রামে সপরিবারে বসবাস করেন।
খলিলুর তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য বদরগঞ্জ থানাধীন রাধানগর গ্রামে জনৈক হোমিও ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে বাড়িতে রাখে এবং তার বড় বোন (৩০)কে ওষুধ নিয়ে যাবার জন্য উলিপুরে খবর দেয়।
পরে গত ২৭ অক্টোবর তার বড় বোন ও সঙ্গে তার চাচাতো ভাই বাহাদুর (৪০) সহ ট্রেনযোগে পার্বতীপুরে ভাইয়ের বাড়িতে আসে এবং ওষুধ নিয়ে বাড়িতে ফেরার জন্য সন্ধ্যায় পার্বতীপুর স্টেশনে আসে।
স্টেশনে এসে জানতে পায় কুড়িগ্রামগামী রমনা ট্রেনটি রাত ৩টায় যাবে। এসময় তারা ক্লান্তিবশত ডিলাক্স হোটেলের দ্বিতীয় তলার ১নং কক্ষটি ভাড়া নিয়ে বিশ্রাম করছিল।
এরপর রাত ১১টার দিকে হোটেল ম্যানেজার নুর ইসলাম ও তার সহযোগী মামুনুর রশিদ ১ নং কক্ষ থেকে বাহাদুরকে কৌশলে ডেকে নিচে নিয়ে এসে ম্যানেজারের কক্ষে তালাবদ্ধ করে রাখে এবং উপরতলার ১ নং কক্ষে অবস্থানকারী খলিলুরের বড় বোনকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
পরদিন সকালে বাহাদুরসহ মহিলাকে হোটেল থেকে বের করে দিলে তারা খলিলুরের বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে।
অবশেষে গত রবিবার রাতে গণধর্ষণের শিকার মহিলা নিজে বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।
পুলিশ রাতেই হোটেল ম্যানেজার দিনাজপুরের চিরিরবন্দর থানার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত সালাউদ্দিনের পুত্র নুর ইসলাম (৩৫) ও চিরিরবন্দর থানার হরিহরপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র মামুনুর রশিদ (২৫)কে আটক করেছে।গতকাল সোমবার সকালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে ও আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিমানে নারীর বুকে হাত, অতঃপর .....
মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারীর বুকে হাত দেয়ার জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা যায়, ওই ব্যক্তি গত রোববার উড়জাহাজে চড়ে হিউস্টন থেকে আল বাকার্কি যাচ্ছিলেন। এ সময় বিমানের মধ্যে তার ঠিক সামনের সারিতে বসা একজন নারীর বুকে দুই বার হাত দেন তিনি। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম ব্রুস আলেকজান্ডার।
তিনি বলেছেন, ‘নারীদের অঙ্গ স্পর্শ করা দোষের কিছু না। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ কথা বলেছেন’। এবিসি নিউজকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
এ ঘটনার শিকার নারীর পরিচয় গোপন রাখা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী কর্তৃপক্ষকে বলেছেন, প্রথমে তিনি ভেবেছিলেন প্রথমবার হঠাৎ করেই তার বুকে ব্রুসের হাতের স্পর্শ লেগে গেছে। কিন্তু, দ্বিতীয়বার একই ঘটনা ঘটার সময় বিপত্তি বাধে।
আদালতের তথ্য অনুযায়ী, ফ্লাইট চলাকালীন ওই নারীর ঝিমুনি এসে গিয়েছিল। তখন ব্রুস আলেকজান্ডার আবার তার বুক স্পর্শ করেন। এ সময় ওই নারী ঘুরে দাঁড়ান।
পরে আলেকজান্ডারকে জিজ্ঞেস করেন, তিনি কেন এ কাজ করছেন? এবং তাকে অবশ্যই এসব কাজ বন্ধ করতে হবে। এ নিয়ে হৈচৈ শুরু হলে বিমানের স্টুয়ার্ডরা ওই নারীর সিট বদল করে দেন।
এ ঘটনায় বিমানটি আলবাকার্কিতে অবতরণের পর ব্রুস আলেকজান্ডারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন মেয়েদের গোপন স্থানে হাত দিলে কোন দোষ নেই। পরে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে পুলিশ। গত মঙ্গলবার তাকে আদালতে তোলার কথা ছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের সময় একটি অডিও টেপ প্রকাশিত হয়। সেখানে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়ে ছিল যে, সেলেব্রিটিরা চাইলে নারীদের অঙ্গ তাদের অনুমতি ছাড়াই খামচে ধরতে পারে। সে সময় তার এই মন্তব্যের জন্য নিজের দল সহ গোটা যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন তিনি।
দেড় মাসের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে চা বিক্রেতা আটক
লালমনিরহাটে দেড় মাসের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তোফাজ্জল হোসেন তোফা (৪৫) নামে এক চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিসামত ঢডগাছ পাঙ্গাটারী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত নছিয়ত উল্লার ছেলে ও স্থানীয় বাজারের চা বিক্রেতা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চা বিক্রেতা তোফাজ্জল হোসেন তোফা দুই স্ত্রী থাকার পরেও বিভিন্ন সময় গ্রামের নারীদের উত্ত্যক্ত করে আসছিল। সোমবার দুপুরে নিজ বাড়ি কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নাতনী সম্পর্কের দেড় মাস বয়সী এক শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায় লম্পট তোফাজ্জল হোসেন। সেখানে ওই শিশুকে ধর্ষনের চেষ্টা করে। পরে প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে লম্পট তোফাজ্জলকে আটক করে পুলিশে সোপর্দ করে। সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে সদর থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে।
সদর থানার হাজত খানায় তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শরীরের উত্যক্ততা নিবারণ করেছেন মাত্র। তবে শিশুটির কোন ক্ষতি করেননি বলেও দাবি করেন তিনি।
লালমনিরহাট সদর থানা ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তোফাজ্জলকে আটক করা হয়েছে এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার জেরে যুবকের হাত-পা কর্তন
হবিগঞ্জ শহরের হরিপুরে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার জেরে ফরিদ মিয়া (৩৫) নামে এক যুবকের হাত-পা কর্তন করে দিয়েছে একদল সন্ত্রাসী।
আহত ফরিদ হরিপুর গ্রামের মৃত আমির আলীর পুত্র।
মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘন্টাখানেক পর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় এক হাত ও এক পা কাটা অবস্থায় ফরিদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার কেটে ফেলা পা ও হাত খুঁজে পাওয়া যায়নি তখন। প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার নানু মিয়ার সাথে ফরিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরেই ফরিদ ও নানু মিয়ার ঝগড়া হয়। ঠিক এর কিছু সময় নানু মিয়াসহ একদল লোক ফরিদকে জোরপূর্বক তুলে পার্শ্ববর্তী জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে সাড়া শরীর ক্ষত-বিক্ষত করে। এক পর্যায়ে তার বাম পা ও ডান হাত কেটে আলাদা করে ফেলে চলে যায় তারা। অনেকক্ষন আহত ফরিদ জমিতে পড়ে থাকলেও ভয়ে কেউ তাকে হাসপাতাল নিয়ে যায়নি। সেখানে তার অতিরিক্ত রক্তপাত হওয়ায় তার অবস্থা খুব বেশি অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।
অপর সূত্রে জানা যায়, ওই এলাকার ওমান প্রবাসীর স্ত্রীর সাথে ফরিদের পরকীয়ার সম্পর্ক ছিল। এরই জের ধরে ফরিদকে কুপিয়ে আহত করা হয়।
এ ব্যাপারে সদর থানার মোঃ সহিদুর রহমান জানান, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। তবে প্রকৃত ঘটনা খুব দ্রুতই সমাধান করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন। তবে এখনও মামলা হয়নি।
যুদ্ধের ময়দানে এগিয়ে কোন দেশ, তুরস্ক পাকিস্তান না ইরান?
মুসলিম বিশ্বে সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে এগিয়ে আছে তুরস্ক, পাকিস্তান ও ইরান। সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট থাকা পর্যন্ত দেশটি ছিল মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ।
কিন্তু সাদ্দাম হোসেনের পতনের বেশ কয়েকটি মুসলিম দেশ তাদের প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে শুরু করেছে। এই দৌঁড়ে এগিয়ে আগে আছে তুরস্ক, পাকিস্তান ও ইরান।
তুরস্ক: প্রতিরক্ষা শক্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক। বর্তমানে দেশটির সামরিক বাহিনীর সদস্যসংখ্যা ৪ লাখ ১০ হাজার। রিজার্ভ এবং আধা সামরিক সব মিলিয়ে দেশটির বর্তমান সামরিক জনশক্তি ৭ লাখেরও বেশি।
তুরস্কের সামরিক বাহিনীর যুদ্ধসরঞ্জামের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য হচ্ছে ট্যাংক তিন হাজার ৭৭৮টি, স্বচালিত কামান (এসপিজি) এক হাজার ১৩টি, ভ্রাম্যমাণ কামান (টিএ) ৬৯৭টি, আর্মারড ফাইটিং ভেহিকেল (এএফভি) সাত হাজার ৫৫০টি, বহুমুখী রকেট ব্যবস্থা (এমএলআরএস) ৮১১টি। বিমান বাহিনীর অধীনে রয়েছে ৯টি যুদ্ধবিমান ঘাঁটি।
ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোন ঘাঁটিসহ রয়েছে আরও ১১টি ঘাঁটি ও ৪১টি সোয়াড্রন, বিমানসংখ্যা এক হাজার ৭টি, প্রশিক্ষণ বিমান ২৭৬টি, যুদ্ধবিমান ২০৭টি, হেলিকপ্টার ৪৪৫টি, সামরিক হেলিকপ্টার ৬৪টি।
পাকিস্তান: একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর সদস্যসংখ্যা প্রায় ৭ লাখ। দেশটিতে রিজার্ভ আর্মি আছে আরো পাঁচ লাখের বেশি। ১৯৪৭ সালে ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করা এই দেশটির মোট জনসংখ্যা ১৮০ মিলিয়ন।
পাকিস্তান ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতেও অন্য মুসলিম দেশগুলোর চেয়ে এগিয়ে। পাকিস্তানের রয়েছে ৪ হাজার সাঁজোয়া ট্যাংক, ৪ টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, ১৪ টি ফ্রিগেট, ৮ টি করভেট যুদ্ধজাহাজ, ২৮ টি পেট্রোল বোট, ৮ টি সাবমেরিন, ৩২৫ টি যুদ্ধবিমান, ৩০ টি বোমারু বিমান, ২৫০ টি জঙ্গি বিমান, ১১০ টি সাঁজোয়া হেলিকপ্টার এবং ১১০-১২০টি পরমাণু অস্ত্র। প্রতি অর্থবছরে পাকিস্তানের সামরিক বাজেট থাকে প্রায় ৭.৮ বিলিয়ন মার্কিন ডলার। এটি দেশটির জিডিপির ২.৭ শতাংশ।
ইরান: ইরানের সামরিক শক্তি মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে উল্লেখ করার মতো। এক হাজার ৬৫৮টি ট্যাংক রয়েছে ইরানি সেনাবাহিনীর। এর মধ্যে ১০০টিই ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। দেশটির সামরিক শক্তির মধ্যে রয়েছে আট হাজার ১৯৬টি পৃথক আর্টিলারি ডিভিশন সৈন্য। দুই হাজার ১০টি টানা আর্টিলারি ও ৮০০টি স্ব-নিয়ন্ত্রিত অস্ত্র।
ইরানের হাতে ২০০টি রকেট সিস্টেম, পাঁচ হাজার মর্টার এবং এক হাজার ৭০১টি বিমান বিধ্বংসী অস্ত্র। ইরানের আরো রয়েছে এক হাজার ৩১৫টি অত্যাধুনিক আরমার্ড ফাইটিং ভেহিকেল। নৌবাহিনীর মোট জাহাজ ৩৯৭টি, ফ্রিগেট ওয়ারশিপ ১২টি, বাণিজ্যিক জাহাজ ৭৪টি, কোস্টাল ডিফেন্স জাহাজ ১১১টি, করভেট যুদ্ধজাহাজ ৩টি ও সাবমেরিন ৩৭টি।
বিমান বহরে ইরানের রয়েছে প্রায় ৫০০টি বিমান। ইরানের দূরপাল্লার বা স্বল্পপাল্লার শক্তিশালী প্রায় ১ হাজারের বেশি মিসাইল রয়েছে। ইরানের এই মিসাইল শক্তি ইসরায়েলের যে কোনো স্থান ছাড়াও মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে হামলা করাসহ পূর্ব ইউরোপ পর্যন্ত হামলা করতে সক্ষম।
অসামাজিক কাজে লিপ্ত পুলিশ হাতেনাতে আটক, পরে মুচলেকায় মুক্তি
অসামাজিক কাজে লিপ্ত থাকাকালে হাতেনাতে ধরা পড়লো এক পুলিশ সদস্য। গ্রামবাসী তাকে ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। পরে মুচলেকা দিয়ে রক্ষা পেয়ে যান পুলিশ কনস্টেবল কামরুজ্জামান (কং নং ৬৮৫৮)। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের চেউটিয়া গ্রামে।
মুচলেকার সুত্র ধরে আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, কনস্টেবল কামরুজ্জামান একই ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মহিউদ্দিনের মোড়লের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্য কামরুজ্জামান এক তরুনিকে নিয়ে আশাশুনির আনুলিয়া গ্রামে তার নানা বাড়িতে অবস্থান করছিল। সন্ধ্যায় কোন এক সময় কামরুজ্জামান মেয়েটির সাথে অসামাজিক কাজে লিপ্ত হলে প্রতিবেশিরা তাদের দুইজনকে হাতেনাতে ধরে ফেলেন। রাতেই তাদেরকে আনুলিয়া ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়।
চেয়ারম্যান আরও জানান, তিনি প্রাথমিক অভিযোগের ভিত্তিতে একটি মুচলেকা নিয়ে তাদের দুইজনকেই ছেড়ে দেন। কামরুজ্জামনের স্ত্রী আম্বিয়া খাতুন নিজেও একজন পুলিশ কনস্টেবল।
এ বিষয়ে জানতে সাতক্ষীরার আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও তার স্ত্রীকে এ সংক্রান্ত কাগজ পত্র নিয়ে খুলনা মেট্রাপলিটন পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বলেছি।