প্রথম আলো

ছেলের জন্য ঠিক করা পাত্রীকে বিয়ে করলেন বাবা!

ছেলের জন্য পাত্রী ঠিক করে রেখেছিলেন বাবা। মেয়েটির নাম ছিল স্বপ্না। বিয়ের দিনও ধার্য করা হয়। কিন্তু বিয়ের আগের দিন পুত্র তাঁর প্রেমিকাকে নিয়ে উধাও। বিয়ের দিন কন্যার বাড়ি থেকে আত্মীয়স্বজন বিয়ের স্থানে উপস্থিত হয়ে জানতে পারে হবু বর ও তার প্রেমিকার কীর্তি।
লগ্নভ্রষ্টা পুত্রবধূকে বাঁচাতে শেষমেশ ত্রাতা হয়ে ওঠেন শ্বশুর। হয়ে গেলে অগত্যা ৬৫ বছরের বৃদ্ধ রোশনলাল পুত্রবধু স্বপ্নার স্বামী। বাধা পড়েন সাতে পাকে।
বিরল এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুর এলাকায়। ঘটনাটি হার মানিয়েছে সিনেমার অতিনাটকীয় চিত্রনাট্যকেও। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

No comments:

Post a Comment