পাকিস্তানে গণধর্ষণের শিকার হল ১৫ বছর বয়সী এক শিখ কিশোরী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি অ্যাম্বুলেন্সে রেসকিউ-১১২২ সার্ভিসের দুই কর্মী মেয়েটিকে ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার, পাঞ্জাব প্রদেশের নানকানা সাহেব শহরের গুরুদ্বার থেকে নিখোঁজ হয় মেয়েটি। মেয়েটি মানসিক অবসাদে ভুগছিল বলে জানা গিয়েছে। কোথাও খুঁজে না পাওয়ায় তার পরিবার পুলিশকে জানায়। তল্লাসি চালানো হয় শহরের আনাচে-কানাচে।
মেয়েটির বাবা জানিয়েছে, নানকানা বাইপাসে দাঁড়িয়ে থাকা পাঞ্জাবের রেসকিউ-১১২২ সার্ভিসের একটি অ্যাম্বুল্যান্স থেকে চিৎকার শোনা যায়। সেখানে ছুটে যান তাঁরা। অ্যাম্বুল্যান্সে মেয়েটিকে ধর্ষণ করতে দেখা যায় দুই ব্যক্তিকে। মেয়েটির পরিবার কাছে আসতেই গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। প্রায় ২ কিলোমিটার রাস্তা যাওয়ার পর অভিযুক্তরা মেয়েটিকে ফেলে যায়। জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি পাঞ্জাবের রেসকিউ-১১২২ সার্ভিসেরই সরকারি কর্মচারি।
পরে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানায়, মেয়েটির শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। মেয়েটির পরিবার থানায় এফআইআর করেছে। পুলিশ জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে মেয়েটির। এখন পর্যন্ত রিপোর্ট হাতে আসেনি। তবে, ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাঞ্জাবের অ্যাম্বুল্যান্স রেসকিউ-১১২২ সার্ভিসের সরকারি সংস্থার মুখপাত্র মোহম্মদ ফারুক জানান, তাদের তরফ থেকেও তদন্ত করা হবে। এই ঘটনা দুর্ভাগ্যজনক। সংস্থার ১৪ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মোহম্মদ ফারুক।
অ্যাম্বুলেন্সে গণধর্ষণের শিকার এক ১৫ বছরের কিশোরী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment