প্রথম আলো

চার কলেজছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ধৃত সাত

চার কলেজছাত্রীকে অপহরণ করে দিনভর অস্বাভাবিক যৌন সংসর্গে লিপ্ত হতে বাধ্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে সাতজন। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলার পোখারিয়ায় টাউন থানা এলাকায়। টাউন থানার স্টেশন হাউস অফিসার বা এসএইচও ত্রিলোক কুমার মিশ্র জানিয়েছেন, গত বুধবার কালীস্থান চওক থেকে ওই চার ছাত্রীকে গোলু কুমারের নেতৃত্বে অপহরণ করেছিল সাত দুষ্কৃতী। ছাত্রীরা সবাই স্থানীয় কুশওয়াহা হস্টেলের আবাসিক। প্রত্যেকেরই বয়স ১৮–২১ বছরের মধ্যে। অপহরণের পর তাঁদের বেগুসরাই ডিভিশনাল জেলের পিছনে নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করিয়ে দিনভর অস্বাভাবিক যৌন সংসর্গে লিপ্ত হতে বাধ্য করে। পুরো ঘটনার ভিডিও তোলা হয়। ছাত্রীরা আপত্তি জানালে একজনের পায়েও গুলি করে দুষ্কৃতীরা এবং পুলিসকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।
ছাত্রীদের অভিযোগ, জল পরিশোধন কারখানার মালিক গোলু কুমারের কাছ থেকে জল কিনতে আপত্তি জানানোর জন্যই তাঁদের এভাবে নিগ্রহ করা হয়েছে। প্রথমে পুলিসকে না বললেও পরে থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতারা। বৃহস্পতিবার প্রথমে গোলু কুমারকে গ্রেপ্তার করে পুলিস। এরপর শনিবার ছাত্রীদের নির্যাতনের ভিডিও ফুটেজ ভাইরাল করে দেয় গোলুর সঙ্গীরা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে শনিবার রাতের মধ্যেই অজয় কুমার, বিনোদ কুমার, রাজা কুমার, রোহিত কুমার, গণেশ কুমার এবং রাহুল কুমারকে গ্রেপ্তার করা হয় বলে জানালেন এসএইচও ত্রিলোক কুমার মিশ্র। নির্যাতিতাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে পুলিস।

No comments:

Post a Comment