প্রথম আলো

আন্তর্জাতিক যৌন ব্যবসা চক্রের হাত থেকে ৪০ যুবতী উদ্ধার, গ্রেপ্তার তিন

যৌন ব্যবসার চক্র থেকে ভারতের এন্টি এক্সটরশন সেল (এইসি) বাংলাদেশ, নেপাল ও ভারতের রাজস্থানের কমপক্ষে ৪০ জন যুবতীকে উদ্ধার করেছে। ওই চক্রটি এসব যুবতীদের বিদেশে বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে ভালো কাজের প্রলোভন দিয়ে পাঠায়। তারপর তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করে। এ ঘটনায় এইসি গ্রেপ্তার করেছে তিনজনকে। তারা হলো মোহাম্মদ আনোয়ার শেখ (৫৬), তিঙ্কু রাজ (৩৬) ও ফরিদ হক আজিজ (৫৫)। তারা কোন দেশের নাগরিক তা বলা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন দ্য এশিয়ান এইজ। এতে বলা হয়, মুম্বাইয়ের ক্রাইম শাখা আন্তর্জাতিক এক যৌন ব্যবসা চক্রের সন্ধান পেয়েছে।

এ চক্রটি ভারত ও প্রতিবেশী দেশগুলো থেকে যুবতীদের উপসাগরীয় বিভিন্ন দেশে পাঠায়। ভাল কাজের প্রলোভনে তাদেরকে পাঠানো হলেও প্রকৃতপক্ষে তাদেরকে ওইসব দেশে পাঠানোর পর বাধ্য করা হতো যৌন ব্যবসায়। এ চক্রটির আওতায় এখনও বিদেশে বিপুল সংখ্যক নারী বন্দি আছে বলে মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment