নিজের বাড়িতেই গণধর্ষণের শিকার হলেন ৯বছরের এক স্কুলছাত্রী। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর শহরে। খবর এনডিটিভির।
স্থানীয় পুলিশ জানায়, গতকাল (রবিবার) ওই মেয়ের বাড়িতে হামলা চালায় পাঁচজন অজ্ঞাত ব্যক্তি। মেয়েটির বাড়িতে গিয়ে প্রথমে তারা পরিবারের লোকজনের উপর হামলা চালায়। লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটায়। এরপর তাদের সবাইকে বেঁধে রাখে। একপর্যায়ে পরিবারের লোকের সামনেই মেয়েটিকে গণধর্ষণ করে ওই পাঁচজন।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইতিমধ্যে ওই পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
অজ্ঞাত ওই পাঁচজনকে দ্রুত গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশের একটি দল। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে জানায় পুলিশ।
পরিবারের সামনেই ৯বছরের ছাত্রীকে গণধর্ষণ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment