প্রথম আলো

নাসিরনগরে গণধর্ষণের শিকার এক তরুণী

গণধর্ষণ যেন নাসিরনগরের পিছু ছাড়ছেনা।আবারো নাসিরনগরের চাতলপাড়ে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। ওই ঘটনায় তরুণী বাদী হয়ে চার জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ নারী ও শিশু নির্যাত দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। আসামিরা হলেন জেলার নাসিরনগর উপজেলার চাতালপাড় ইউনিয়নের ফুলকার কান্দি গ্রামের আবুল ফজলের ছেলে, মোঃ সাইদুল মিয়া (২৪), আব্দুল মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (২২), রমজান মিয়ার ছেলে মনির মিয়া (২৫), ও মৃত-মহরম মিয়ার ছেলে মুকলেস । আদালত মামলাটি আমলে নিয়ে এফ, আই, আর রূপে গণ্য করে তদন্ত ক্রমে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে ওসি নাসিরনগর থানাকে নির্দেশ দেন।মামলা সূত্রে- জানা গেছে গত ২১ সেপ্টেম্বর ২০১৮ রোজ বৃহস্পতিবার ওই তরুণী মহরমের তাজিয়া দেখতে পার্শ্ববর্তী বাড়িতে যায়। রাত অনুমান ৩ ঘটিকার সময় ধর্ষণকারীরা ওই তরুণীকে মুখে কাপড় চেপে ধরে অপহরণ করে কোন এক রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে মুখে কাপড় চেপে ধরে তরুণীর যৌনাঙ্গ ও পায়ুপথ দিয়ে পাশবিক ভাবে রাতভর পালাক্রমে গণধর্ষণ করে। পরে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা শেষে থানায় দরখাস্ত করে সুবিচার নাপেয়ে আদালতে মামলা দায়ের করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ পরির্দশক পিয়ার আহম্মদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছি বলে ফোন কেটেদেন। পরবর্তীতে তার কাছে জানতে চাইলে তিনি বলেন মামলার তদন্ত কাজ চলছে। চলমান মামলার কোন তথ্য দেয়া যাবে না বলে জানান তিনি।এবিষয়ে জানতে চাইলে মামলার আইজীবি এডঃ কাউছার আহম্মেদ বলেন আদালত মামলাটি আমলে নিয়ে এফ,আই,আর বলে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নাসিরনগর থানাকে নির্দেশ দিয়েছেন।

No comments:

Post a Comment