প্রথম আলো

বিড়াল ধর্ষণের সময় হাতেনাতে গ্রেফতার করল পুলিশ

বর্তমানে মানুষের নির্মমতা থেকে রেহাই পাচ্ছে না আজকাল পশুরাও। তবে নির্মমতা যদি হয় ধর্ষণ তাহলে বাকশূন্য সবাই! একটি বিড়ালকে ধর্ষণ করেছে বৃদ্ধ এবং বিড়ালের আর্তনাদেই ধরা পড়ল ধর্ষক। এই নির্মম ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার ডারবানের ভেরুলাম এলাকায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিরর-এর প্রতিবেদন অনুযায়ী মহিলা ঘরে বসেই শুনতে পান তার পোষা বিড়ালটি তারস্বরে চিৎকার করছে ও কাঁদছে। সেই শব্দ ধরেই তিনি হন্তদন্ত হয়ে ঘরের বাইরে বেড়িয়ে আসেন। পাশের বাড়িতে গিয়ে দেখেন তারই প্রতিবেশী এক বৃদ্ধ পোষ্যটিকে ধর্ষণ করছেন।
মহিলা যখন গেলেন তখন বৃদ্ধটি উলঙ্গ। সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন স্থানীয় পুলিশকে। এক দল পুলিশ ছুটে এসে উদ্ধার করে বিড়ালটিকে। গ্রেফতার করেন বৃদ্ধকে। প্রেম বলরাম বলেন আমরা দুপুর দুটো নাগাদ ফোন পাই। ওই মহিলাই বিড়ালের আর্তনাদ শুনে বৃদ্ধের বাড়িতে যান ও নগ্ন অবস্থাতেই তাঁকে ধরে ফেলেন। অফিসারেরা যখন তার বাড়িতে পৌঁছান তখন সেই বৃদ্ধ জামাকাপড় অর্ধেক পরে ফেলেছেন। কিন্তু তার প্যান্টে বিড়ালের লোম পাওয়া যায়।
পুলিশের বলেন স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির কড়া শাস্তি দাবি করেছেন। নিজেদের ছেলেমেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও তাদের অভিযোগ। তাদেরই দাবি এর আগেও রাস্তার কুকুর ও বিড়ালের সঙ্গে এই বৃদ্ধকে সঙ্গম করতে দেখা গিয়েছিল। বলরাম বলেন এর আগেও ওই বৃদ্ধকে হাতেনাতে ধরেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তখন পুলিশকে খবর দেননি তারা। বৃদ্ধের বান্ধবীর কাতর অনুরোধে ছেড়ে দেওয়া হয়েছিল তখন। পরে জানা যায় বিড়ালটিকে পশুদের নিয়ে কাজ করা একটি এনজিও-র হাতে তুলে দেওয়া হয়।

No comments:

Post a Comment